কাশ্মীরি মেয়ে বিয়ে করে মহা ফাঁপরে দুই ভাই
নয়া ঠাহর প্রতিবেদন : বছর চারেক আগে বিহার থেকে কাশ্মীরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন দুইভাই মহম্মদ তবরেজ ও মহম্মদ পরভেজ। সেখানে দুই ভাই প্রেমে পড়েন দুই কাশ্মীরি কন্যার। ৩৭০ ধারা বাতিলের পর দুই ভাই আর দেরি করেননি। বিয়ে করে নেন দুই ভাই ইসলাম রীতি মেনে । ফিরে আসেন বিহারের সুপুলের রামবিসনপুরে নিজেদের বাড়িতে।
মেয়ে দুটির বিয়ে কিন্তু মেনে নেয়নি তাঁদের পরিবার। মেয়ে দুটির পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় পুলিশে।বুধবার কাশ্মীর পুলিশ পৌঁছায় বিহারের সুপুলের রামবিসনপুরে। আটক করা হয় দুই ভাইকে। বুধবার সুপুল কোর্টে বয়ান নথিভুক্ত করা হয় মেয়ে দুটির। মেয়ে দুটি জানায় তাঁরা প্রাপ্তবয়স্ক। সমস্ত বিষয় শুনে কোর্ট ট্রানজিট রিমান্ডে কাশ্মীর নিয়ে যাওয়ার অনুমতি দেয় চারজনকে।
তবরেজ জানিয়েছে, ৩৭০ ধারা বাতিলের পর তাঁরা জানতে পারে যে, এবার যে কেউ বিয়ে করতে পারবে কাশ্মীরি মেয়েদের ও পাকাপাকিভাবে থাকতে পারবে কাশ্মীরেই।









কোন মন্তব্য নেই