Header Ads

২০২০ সালের মার্চে সোনি বাজারে আনতে চলেছে রিওন পকেট এসি

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ চিপচিপে গরমে ঘেমে টেমে অফিস যাওয়ার কষ্ট একজন নিত্যযাত্রীই বোঝেন। অফিসে পৌঁছতে পৌঁছতে আয়রন করা ড্ৰেস ঘামে ভিজে একাকার হয়। গরমে অস্বস্তি ঠেকাতেই এবার পকেট এ সি বাজারে আনতে চলেছে সোনি (Sony)। জামার ভিতর এই এসি লাগিয়ে বের হলেই ঠান্ডা থাকবে শরীর। প্রচন্ড গরমেও শরীর থাকবে তরতাজা।

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
 সোনির এই এসির নাম 'রিওন পকেট'। এসিটি দেখতে স্মাৰ্টফোনের থেকেও সাইজে ছোট এবং বেশ পাতলাও। শার্টের ভিতরে যে গেঞ্জি পরা হয়, সেই গেঞ্জিতে ঘাড়ের কাছে একটি ছোট্ট পকেট থাকতে হবে। গেঞ্জিটি পরে তার পকেটে রাখতে হবে এসি। তার উপরে শার্ট পরতে হবে। এসিটি মুঠোফোনের ব্লুটুথের সঙ্গে কানেক্ট করা যাবে। তা দিয়েই এসির ঠান্ডা কমানো বাড়ানো যাবে। একবার ফুল চার্জ দিয়ে নিলে প্রায় ২৪ ঘণ্টা অর্থাৎ একদিন থাকবে এসির ঠান্ডা উপভোগ করা যাবে। সোনির এই এসি-র দাম ১২,৭৬০ ইয়েন। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় প্রায় ৮,০৮৫ টাকা। তবে, পকেট এসির হাওয়া খেতে অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস। ২০২০ সালের মার্চে বাজারে আসতে চলেছে রিওন পকেট এসি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.