বেতন কমিশন নয়, আগামী দিনে অ্যাকরয়েড পদ্ধতির মাধ্যমে নিৰ্ধারিত হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ মোদী সরকার সপ্তম বেতন কমিশন অনেক আগেই চালু হলেও এখনও দাবি দাওয়া মেটেনি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট এখনও পেশ করা যায়নি। তা নিয়ে ক্ষোভের অন্ত নেই। যে ভাবে যোজনা কমিশন তুলে দেওয়ার নজির রেখেছে নরেন্দ্র মোদী সরকার, সেই ভাবে বেতন কমিশন গঠন করাও বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ, অষ্টম বেতন কমিশন বাস্তব নাও হতে পারে।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
বেতন কমিশন না হলেও সরকারি কৰ্মীদের বেতন বাড়বে অ্যাকরয়েড পদ্ধতিতে। এমনটাই চিন্তাভাবনা করছে মোদি সরকার। বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, আগামী দিনে অ্যাকরয়েড পদ্ধতির মাধ্যমে নিৰ্ধারিত হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন। জানা গিয়েছে এই পদ্ধতিতে সব কর্মীর একই হারে বেতন বাড়বে না। দেশের মুদ্রস্ফীতির পাশাপাশি কর্মীদের কর্মদক্ষতারও বিচার করা হবে এই পদ্ধতিতে। এর উপরেই নির্ভর করবে বেতন বৃদ্ধি। তবে কবে থেকে তা কাৰ্যকর হবে তা এখনও জানা যায়নি।









কোন মন্তব্য নেই