Header Ads

সাতদিনে শেষ করতে হবে উন্নাও দূর্ঘটনার তদন্ত, নির্দেশ সুপ্রিম কোর্টের

 ছবি, সৌঃ আন্তৰ্জাল

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ উন্নাও কাণ্ডে নির্যাতিতার গাড়ি ' দূর্ঘটনা '-র তদন্ত সিবিআইকে সাতদিনে শেষ করতে হবে বলে নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ । প্রধান বিচারপতি কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেটাকে বৃহস্পতিবার এই নির্দেশ জানিয়ে দিয়েছেন ।

শুধু তাই নয় , উন্নাও ধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত পাঁচটি মামলাও এক জায়গায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি । তিনি সব মামলা উত্তরপ্রদেশ থেকে সরিয়ে দিল্লিতে আনার নির্দেশও দিয়েছেন ।
গত রবিবার কালো রং দিয়ে নম্বর প্লেট ঢাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছিল নির্যাতিতার গাড়ির । এই দূর্ঘটনার জেরে মৃত্যু হয়েছিল নির্যাতিতার দুই কাকিমার । ট্রাকটির নম্বর প্লেট কালো রং দিয়ে ঢাকা থাকায় প্রশ্ন উঠতে শুরু করে এটা নিছকই দূর্ঘটনা ? না , নির্যাতিতাকে হত্যার ষড়যন্ত্র । অভিযোগ উঠে,  ধর্ষণ কান্ডে মূল অভিযুক্ত  জেলবন্দি বিজেপি বিধায়ক কুলদীপ সেনগারের বিরুদ্ধে । জেলবন্দি বিধায়কই নাকি নির্যাতিতাকে  হত্যার ছক কষেছিলেন।

বিজেপি এই ঘটনার জেরে অস্বস্তিতে পড়ে যায় । বিরোধীদের চাপের মুখে ও দেশব্যাপী আলোড়নের ফলে কুলদীপ সেনগারকে বৃহস্পতিবার দল থেকে বহিষ্কার করে বিজেপি ।

এদিকে,  ভেন্টিলেশনে থাকা নির্যাতিতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে । সিবিআই তদন্ত জারি রয়েছে । দুর্ঘটনায় আহত হয়েছিলেন নির্যাতিতার  আইনজীবীও।

১২  জুলাই নির্যাতিতা তাঁর নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্টের  প্রধান বিচারপতিকে চিঠি লিখেছিলেন । প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে বলে জানিয়েছিলেন নির্যাতিতা । উত্তরপ্রদেশের জায়গায় অন্য কোথাও মামলা সরানোর আবেদন করেছিলেন তিনি । সেই চিঠি প্রধান বিচারপতি রঞ্জন গগৈ পাননি বলে ক্ষোভ প্ৰকাশ করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.