জম্মু ও কাশ্মীরে ছড়িয়েছে জঙ্গি আতঙ্ক, উপত্যকায় শান্তি বজায় রাখার আহ্বান রাজ্যপালের
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ জম্মু ও কাশ্মীরে ছড়িয়ে পড়েছে জঙ্গি আতঙ্ক। শুক্ৰবার জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেন ভারতীয় সেনাবাহিনী। সেখানে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, অমরনাথের যাত্ৰা পথে উদ্ধার হয়েছে একটি ল্যান্ডমাইন, যেখানে পাকিস্তানের ফ্যাক্টরির চিহ্ন রয়েছে। এছাড়াও টেলিস্কোপিক ভিউয়ের ব্যবস্থা থাকা একটি এম-২৪ আমেরিকান স্নাইপার রাইফেলও পাওয়া গিয়েছে। তারই প্ৰেক্ষিতে অমরনাথ যাত্ৰীদের ওপর বড়সড় হামলার আশঙ্কা করা হচ্ছে।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
শুক্ৰবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিক উপত্যকায় শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। উপত্যকায় জঙ্গি হামলা হওয়ার আশঙ্কার আঁচ পেয়ে শুক্ৰবারই রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান পিডিপি নেত্ৰী মেহবুবা মুফতি, প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী ওমর আবদুল্লা, শাহ ফয়জল, ইমরান আনসারি, সাজ্জাদ প্ৰমুখ নেতারা। অমরনাথ যাত্ৰার পথগুলিতে জোরকদমে চলছে তল্লাশি। সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আধা সামরিক বাহিনী। এই প্ৰেক্ষিতে সেখানে আতঙ্কে ভুগছেন উপত্যকার সাধারণ মানুষ।









কোন মন্তব্য নেই