পর্যটনের ক্ষেত্রে নতুন মাত্রা সংযোগ করবে ত্রিপুরার ভাংমুন
নয়া ঠাহর প্রতিবেদন। পার্বত্য ছোট রাজ্য ত্রিপুরার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের নাম ভাংমুন। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরের গ্রামটি জম্পুই পাহাড়ের পাদদেশে অবস্থিত। এটি বর্তমানে রাজ্য পর্যটনের ক্ষেত্রে নতুন দিশা দেখাবে বলে অনুমান করা হচ্ছে ।
সাগর তল থেকে ২০০ কিলোমিটার উপরে অবস্থিত এই গ্রামে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এখানে প্রচুর কমলা উৎপাদন হয়, এবং সে সময় সমস্ত পর্বতীয় প্রদেশটি কমলা রঙের দেখতে পাওয়া যায় ।এখানে রয়েছে নানা অর্কিড ও ফুলের সমাহার।এর পাশের রাজ্য মিজোরাম।অসাধারণ।প্রাকৃতিক সৌন্দর্য্যে পরিপূর্ণ এই।গ্রাম পর্যটকদের টানবে বলেই আশা করা যায়।










কোন মন্তব্য নেই