Header Ads

ছত্তিসগড়ে নিরাপত্তারক্ষীর গুলিতে খতম ৭ মাওবাদী, উদ্ধার হয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্ৰ

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ শনিবার সকালে ছত্তীসগড়ের রাজনন্দগাঁও জেলায় ৭ মাওবাদীকে খতম করেছে নিরাপত্তারক্ষীরা বলে খবর মিলেছে। অন্যান্য দিনের মতো এদিন সকাল থেকে টহল দিচ্ছিলেন সেনা আধিকারিকরা। বাঘনাদি পুলিশ থানার কাছে সিতাগোলা গ্ৰামে জঙ্গলে কিছু মাওবাদীকে দেখা গেছে, খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে হানা দেন নিরাপত্তারক্ষীরা। মাওবাদী এবং নিরাপত্তারক্ষীদের মধ্যে চলে বেশ কিছুক্ষণ গুলির লড়াই। 


 প্ৰতীকী ছবি, সৌঃ আন্তৰ্জাল
সেখানেই এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৭ মাওবাদীর। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্ৰচুর পরিমাণ অত্যাধুনিক আগ্নেআস্ত্ৰ। তার মধ্যে রয়েছে এক৪৭ ও ছিল। বেশ কিছু মাওবাদী ওই জঙ্গলে গা ঢাকা দিয়ে আছে বলে খবর রয়েছে। বড়সড় নাশকতা চালানোর উদ্দেশ্যে সেখানে মাওবাদীরা এসেছিল। চলছে তল্লাশি অভিযান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.