জোর ধাক্কা দিয়ে লোকসভায় কাশ্মীর পুনর্গঠন বিল পাশ করালো মোদী সরকার, পক্ষে পড়ল ৩৭০ ভোট, আর বিপক্ষে মাত্রই ৭০
বিশ্বদেব চট্টোপাধ্যায় : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মঙ্গলবার লোকসভায় জম্মু কাশ্মীর রাজ্যের পুনর্গঠন এবং জম্মু কাশ্মীর আর লাদাখকে কেন্দ্র শাসিত রাজ্য করার এবং ৩৭০ ধারা কে খতম করার প্রস্তাব পেশ করেন। অমিত শাহ-এর প্রস্তাব পেশের পর সংসদে এই বিল নিয়ে জোর হৈ-হল্লা হয়। কংগ্রেস কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে বলে, কেন্দ্র সরকার নিয়ম না মেনে রাতারাতি একটি সম্পূর্ণ রাজ্যকে কেন্দ্র শাসিত রাজ্য বানিয়ে দিলো। শাসক দল এবং বিরোধী দল এই নিয়ে নিজেদের বক্তব্য লোকসভায় রাখে। লোকসভায় অনেকক্ষণ ধরে তর্ক-বিতর্ক চলার পর কাশ্মীর পুনর্গঠন বিল পাশ হয়। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বিরোধীদের জবাব দেওয়ার পর এই নিয়ে ভোট হয়, আর এই বিলের পক্ষে ৩৭০ এবং বিপক্ষে শুধুমাত্র ৭০ টি ভোট পড়ে।
বিল পেশের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, পণ্ডিত নেহেরু যদি সেনাকে ফ্রি-হ্যাণ্ড দিত, তাহলে আজ পাক অধিকৃত কাশ্মীরও ভারতের অংশ হিসেবেই থাকত। আমরা হুরিয়ত নেতাদের সাথে চর্চায় বসতে পারি যদি উপত্যকার মানুষের মধ্যে এখনো কোন আশঙ্কা থাকে, তাহলে অবশ্যই এই ব্যাপার নিয়েি আলোচনা করা যেতেই পারে। আমরা তাঁদের কাছে টেনে নেব।
পরিস্থিতি স্বাভাবিক হতেই জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্য করে দেওয়া হবে। এই নিয়ে আমাদের সরকারের কোন সমস্যা নেই। সঠিক সময় আসতে আসতে ৭০ বছর লেগে গেলো, ৭০ বছর একই রাস্তা ধরে চলে আমরা কি পেলাম? পাকিস্তান কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের ইন্ধন যোগাচ্ছে, ভারতের বিরুদ্ধেই তারা লড়াই চালাতে প্ররোচিত করছে। আমরা ঐতিহাসিক ভুল করছি না, আমরা ঐতিহাসিক ভুল সংশোধনের চেষ্টা করছি!









কোন মন্তব্য নেই