মোদীর বিরুদ্ধে ভাষণ দিতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে আহত পাকিস্তানের রেলমন্ত্রী
বিশ্বদেব চট্টোপাধ্যায় : জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, তাদের যুক্তিহীন ক্ষোভ উৎকট চেহারা নিচ্ছে দিন দিন। শুক্রবার, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশের জনগণকে কাশ্মীর ইস্যুতে আধ ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে বলেছিলেন যাতে আন্তর্জাতিক মিডিয়া এটা নিয়ে হৈচৈ করে। এদিন সেই রাস্তাতেই রেলমন্ত্রী শেখ রশিদ দলীয় এক সভায় বক্তব্য রাখছিলেন। যখন তিনি তার কথা বলছিলেন, তখন তিনি তার মাইকস্ট্যাণ্ড থেকে একটি জোরালো বৈদ্যুতিক শক পান। মোদীর বিরুদ্ধে ভাষণ দিতে গিয়ে রীতিমতো আহত হন ইমরান খানের মন্ত্রী। এতে উনি রীতিমতো ভয় পেয়ে যান। শেখ রশিদ পাকিস্তানের সেই মন্ত্রী যিনি ভারতের বিরুদ্ধে প্রতিদিন বাচালের মতো হাস্যকর বক্তব্য রাখেন।
এরপর পরিস্থিতি সামাল দিতে শেখ রাশিদ বলেন, মোদী চাইলেও সভা ভঙ্গ করতে পারবে না। এর আগে শেখ রশিদ বহুবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়ে আসছিলেন। তিনিই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে অক্টোবর-নভেম্বর মাসে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ হতে পারে।পাকিস্তানের মন্ত্রী শেখ রশিদের এই ভিডিওটি খুব ভাইরাল হচ্ছে। ইমরান খান পাকিস্তানের জনগণের কাছে আবেদন করেছিলেন ১২ থেকে ১২-৩০ এর মধ্যে রাজপথে আসতে। আজ ঠিক সেই কর্মসূচীর মধ্যেই ঘটনাটি ঘটেছিল, পাকিস্তানের রাস্তায় ইমরান খানের দলের লোকজন পথে নেমেছিল। ইমরান খানও জনসভায় তীব্র ভারতবিরোধী বক্তব্য রেখেছিলেন।









কোন মন্তব্য নেই