Header Ads

লামডিং-এ নন্দিনীর ৪র্থ বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন

স্বপন দাস, লামডিং : লামডিং-এর মহিলা পরিচালিত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা নন্দিনীর ৪র্থ বার্ষিক অনুষ্ঠান তিনদিনের বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে অনুষ্ঠিত হয় লামডিং রেলেওয়ে ইনস্টিটিউট প্রাঙ্গনে।
২৬ জুলাই সকাল ৯টায় প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলা সাহিত্য-সংস্কৃতি মঞ্চের সম্পাদক ভোলানাথ চক্রবর্তী। সঙ্গে ছিলেন নন্দিনীর প্রবীণ সদস্যা রেখারানি দাস এবং সম্পাদক তাপসী বরুয়া প্রমুখ। এরপর শুরু হয় বিভিন্ন প্রতিযোগিতা। রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি ভূপেন্দ্র ও জ্যোতি সংগীত প্রতিযোগিতা। এছাড়া নৃত্য প্রতিযোগীতাও ছিল। লামডিং ছাড়া ডিফু, ডিমাপুর, সোনারি, মরিয়ানি সহ আশপাশের এলাকার বহু প্রতিযোগী অংশ নেয়।
ওইদিন সন্ধ্যায় নন্দিনীর মুখপত্র 'অস্মিতা'র উন্মোচন করেন অসমের বিশিষ্টা সাহিত্যিক ও পদ্মশ্রী জয়শ্রী গোস্বামী মহন্ত।এছাড়াও উপস্থিত ছিলেন লামডিং প্রেছ ক্লাবের সভাপতি অনিমেষ মজুমদার, অধ্যাপক রজত গোস্বামী ও মনোশ্রী গোস্বামী। পদ্মশ্রী জয়শ্রী মহন্ত গোস্বামী বাংলায় বক্তব্য রাখেন। তিনি বলেন, কে বলে নারীরা দুর্বল। পৃথিবীর সর্বত্র সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে। নারীরা আজ সর্বক্ষেত্রে পুরুষদের সাথে সমানতালে তালমিলিয়ে যাচ্ছে। নক্ষত্রযান থেকে রেল, নৌ বাহিনী, সেনা বাহিনী, বিমান বাহিনী সর্বত্র অবাধ বিচরণ।
২৭ জুলাই ছিল বিভিন্ন নৃত্য প্রতিযোগিতা। ২৮ জুলাই অন্যান্য প্রতিযোগিতার পর সন্ধায় পুরস্কার বিতরণ করা হয়। সেখানে নন্দিনীর সদস্যরা সমবেত সঙ্গীত পরিবেশন করে। এরপর মঞ্চস্থ হয় সুশান্ত দেশমুখ পরিচালিত চক্ষুদান নাটকটি। এতে অভিনয় করেন পুনম ভৌমিক, রাজেশ দত্ত, তাপস চক্রবর্তী, বিশ্বজিত চক্রবর্তী। আবহ সংগীতে ছিলেন মিনাক্ষী দাস। 
তিনদিন ব্যপি এই অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন জয়শ্রী আচার্য এবং মাম্পি তালুকদার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.