‘Man Vs Wild'-এ নতুন রূপে প্রধানমন্ত্রী মোদি
বিশ্বদেব চট্টোপাধ্যায় : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুব তাড়াতাড়ি অত্যন্ত বিপজ্জনক জঙ্গলে দেখা যাবে। ওই ঝুঁকি ভরা জঙ্গলে প্রধানমন্ত্রী মোদীকে এমন ভাবে দেখা যাবে, যা কেউ কোনদিনও কল্পনা করেননি। আসলে, মোদী ১২ই আগস্ট ডিসকভারি চ্যানেলে বিশ্বের সবথেকে ঝুঁকি ভরা রিয়েলিটি শো ‘Man Vs Wild” এ দেখা যাবে। ওই অনুষ্ঠানে বিশ্ব বিখ্যাত জঙ্গল প্রেমী বিয়ার গ্রিলস (Bear Grylls) এর সাথে ভারতের তথা বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীকে দেখতে পাবেন দুনিয়ার দর্শকরা। ডিসকভারি চ্যানেল থেকে এই শো-এর প্রিমিয়ার চালু করা হয়েছে।
এই শো-এর শুটিং জিম করবেট ন্যাশানাল পার্কে হয়েছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীব সংরক্ষণ নিয়ে বিয়ার গ্রিলস এর সাথে আলোচনা করবেন। এর আগে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা কেও গভীর জঙ্গলে বিয়ার গ্রিলসের সাথে দেখা গিয়েছিল। এই শো নিয়ে বিয়ার গ্রিলস ট্যুইট করে জানান, ১৮০ টি দেশের মানুষ খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক নতুন চেহারা দেখতে পারবেন।
Man Vs Wild এর এই অনুষ্ঠান আগামী ১২ই আগস্ট রাত ৯ টার সময় ডিসকভারি চ্যানেলে দেখা যাবে। এছাড়াও ডিসকভারি HD ওয়ার্ল্ড, অ্যানিম্যাল প্ল্যানেট, ডিসকভারি সাইন্স, অ্যানিম্যাল প্ল্যানেট HD ওয়ার্ল্ড, TLC, TLC HD ওয়ার্ল্ড, ডিসকভারি কিডস আর জি তামিলেও দেখা যাবে। এই অনুষ্ঠান এক সঙ্গে ১৮০ টি দেশে দেখা যাবে !
বিয়ার গ্রিলস নিজের শো Man Vs Wild আরও অনান্য বিখ্যাত মানুষের সাথেও করেছেন। ওনার সাথে জঙ্গলে টেনিস তারকা রজার ফেডেরার, হলিউড স্টার কেট উইলসও ছিলেন। বিয়ার গ্রিলস একজন প্রাক্তন সৈনিক। উনি এর আগে স্পেশ্যাল ফোর্সের কম্যান্ডো ছিলেন। কর্নেল বিয়ার গ্রিলস রয়াল মেরিন কম্যান্ডোও ছিলেন। বিয়ার গ্রিলস ৮৫ টি বই লিখেছেন।









কোন মন্তব্য নেই