কর্ণাটকে ক্ষমতায় ফিরল বিজেপি, ইস্তফা বিধানসভা অধ্যক্ষের
ছবি, সৌঃ এএনআই
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ প্রত্যাশামতোই কর্ণাটকে ক্ষমতায় ফিরল বিজেপি । সোমবার আস্থাভোটে জয়ী হলেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা । বিধানসভা অধ্যক্ষ কেআর রমেশকুমার ১৭ বিধায়কের সদস্যপদ খারিজ করে দেওয়ার জেরে মোট বিধায়কের সংখ্যা কমে দাঁড়ায় ২০৭ । তাই, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য দরকার ছিল ১০৪ বিধায়কের সমর্থন । বিজেপির ১০৫ বিধায়ক থাকার জেরে অনায়াসে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে বিজেপি ।
গত কয়েক সপ্তাহ ধরে কর্ণাটক নিয়ে চলছিল নাটকের পর নাটকের পালা। এক সময় বহু টালবাহানার পর আস্থাভোটে যায় কুমারস্বামী সরকার । যথারীতি আস্থাভোটে হেরে যায় কুমারস্বামীর নেতৃত্বাধীন কংগ্রেস - জেডিএস জোট সরকার ।
বিজেপির ক্ষমতায় ফেরাটা অনেকটাই সহজ হয়ে যায় ১৭ বিধায়কের সদস্যপদ খারিজ হয়ে যাওয়ায় ।
আস্থাভোটে জেতার পর স্বাভাবিকভাবেই স্বস্তির নিশ্বাস ফেলা মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা বলেন , প্রতিহিংসার রাজনীতিতে তিনি বিশ্বাসী নন । ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী তিনি ।
গত কিছুদিনের চলা কর্ণাটকের টানাপোড়েনের মধ্যমণি বিধানসভা অধ্যক্ষ কেআর রমেশকুমার, বিজেপি আস্থাভোটে জেতার পরই ইস্তফা দেন অধ্যক্ষ পদ থেকে । তিনি ইস্তফাপত্র তুলে দেন বিধানসভার উপাধ্যক্ষ কৃষ্ণ রেড্ডির হাতে । জেডিএস বিধায়ক কৃষ্ণ রেড্ডিও উপাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিতে পারেন বলে সূত্রের খবর।
কেআর রমেশকুমারের জায়গায় নতুন বিধানসভা অধ্যক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপি বিধায়ক কেজি বোপাইয়ার ।২০০৯ সাল থেকে ২০১৩ অবধি কর্ণাটক বিধানসভার অধ্যক্ষ ছিলেন বোপাইয়া ।

কোন মন্তব্য নেই