Header Ads

নরেন্দ্র মোদীর নাম নিয়ে ইসরাইলে ভোট চাইছেন বেঞ্জামিন নেতানইয়াহু

বিশ্বদেব চট্টোপাধ্যায় : আগামী ১৭ই সেপ্টেম্বর ইসরাইলে ভোট হতে চলেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য উঠেপড়ে লেগেছেন। এবার নেতানইয়াহু নির্বাচনী প্রচারের জন্য এক অবাক করা কৌশল অবলম্বন করছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিয়ে ইসরাইলের মানুষের কাছে নিজের জন্য ভোট চাইছেন ! আর এর জন্য উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিছু ছবি দিয়ে হোর্ডিং বানিয়ে বিল্ডিং এ বিল্ডিং এ লাগাচ্ছেন। আর এরকম হোর্ডিং এবার মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। এছাড়াও বেঞ্জামিন নেতানইয়াহু আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড টাম্প এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথেও নিজের ছবির হোর্ডিং বানিয়ে প্রচার করছেন।
ওই হোর্ডিং গুলোর মাধ্যমে নেতানইয়াহু বিশ্বের শক্তিশালী দেশ গুলোর সাথে ইসারাইলের সম্পর্ক কতটা মজবুত সেটাই দেখানোর চেষ্টা করছেন। গত ৯ই এপ্রিলের নির্বাচনে নেতানইয়াহু রেকর্ড পঞ্চমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। কিন্তু একটি সেনা বিল নিয়ে মতভেদের কারণে জোট ভেঙে যায় সহযোগী দল গুলোর সাথে। আর এরপর ইসরাইলের সাংসদেরা অভূতপূর্ব পদক্ষেপ নিয়ে সংসদ ভেঙে দেওয়ার পক্ষে ভোট দেন। আর এরপরেই ১৭ই সেপ্টেম্বর দেশে আবারও নির্বাচনের দিন ঘোষণা হয়।
এদিকে টপ ৩ নেতার তালিকায় নরেন্দ্র মোদীকে রাখলেন বেঞ্জামিন নেতানিয়াহু! ধারে কাছে নেই চীনের রাষ্ট্রপতি !
বিশ্বশক্তির বিকেন্দ্রীকরণ শুরু হয়ে গেছে। আরো একবার বৃহৎ শক্তি পশ্চিম থেকে পূর্বের দিকে রওনা দিয়েছে। ভারত পুনরায় বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে তার ইঙ্গিত স্পষ্ট। ভারতের বৃদ্ধি পাওয়ার শক্তির নমুনার ফল যে, ইজরায়েলের মতো এডভান্সড টেকনোলজির দেশ ভারতের প্রধানমন্ত্রীকে বিশ্বের টপ তিন নেতার মধ্যে সামিল করেছে। আসলে ইজরায়েলে মাস দুই পরে নির্বাচন হবে। যার জন্য ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নির্বাচনী প্রচারে নেমেছেন।
নির্বাচনে প্রচার করার জন্য বেঞ্জামিন নেতানিয়াহু বোঝাতে চেয়েছেন যে তার আমলে তিনটি টপ শক্তিশালী দেশের সাথে সম্পর্ক মজবুত হয়েছে। এই ৩ শীর্ষ দেশের মধ্যে আমেরিকা, ভারত ও রাশিয়াকে সামিল করেছেন। একটা ভিডিও প্রকাশ করে বেঞ্জামিন নেতানিয়াহু দেখিয়েছেন উনি নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের সাথে সম্পর্ক মজবুত করেছেন।
এই তিনটি দেশ ছাড়া বেঞ্জামিন নেতানিয়াহু  অন্য কোনো দেশের নাম সামিল করেননি। চীন বা অন্য কোনো দেশের রাষ্ট্রপতিকেও তালিকায় সামিল করা হয়নি। বেঞ্জামিন নেতানিয়াহু ইজরায়েলের জনতাকে বুঝিয়ে দিয়েছেন যে উনি ভারতের সাথে আছেন। নরেন্দ্র মোদী, পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের সাথে ভালো সম্পর্ক রেখে ইজরায়েল চলছে এই ইঙ্গিত দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আকর্ষন প্রচুর। এই কারণে এর আগেও মোদীর নাম নিয়ে নির্বাচনী প্রচার করেছেন বেঞ্জামিন। এমনকি ভোটের কিছুদিন আগে নরেন্দ্র মোদীর সাথে দেখা করার পরিকল্পনাও করেছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.