Header Ads

কর্ণাটকের সরকার বাঁচাতে মরিয়া চেষ্টা কংগ্রেস-জেডিএস জোটের

নয়া ঠাহর প্রতিবেদন: কংগ্রেস-জনতা দল সেক্যুলার  (জেডিএস ) জোট সরকার বাঁচাতে মরিয়া চেষ্টা শুরু করল কংগ্রেস ও জেডিএস । মন্ত্রীসভায় বিক্ষুব্ধ  বিধায়কদের স্থান করে দিতে একযোগে পদত্যাগ করলেন ২১ কংগ্রেস মন্ত্রী । পরিস্থিতি সামলাতে মরিয়া জোট সরকার ভাবছে বিক্ষুব্ধ বিধায়করা হয়তো এই সিদ্ধান্তের জেরে তাঁদের ইস্তফা ফিরিয়ে নিতে পারেন।
সোমবার সকালে রাজ্যের মন্ত্রী, যিনি আবার নির্দল বিধায়ক সেই নাগেশ পদত্যাগ করেন। তিনি আবার তাঁর সমর্থন বিজেপি -র দিকে বলে এক চিঠিতে জানিয়েও দিয়েছেন । যার জেরে গভীর সংকটে পড়ে যায় জোট সরকার। পরিস্থিতি সামলাতে রবিবার তড়িঘড়ি আমেরিকা থেকে ফিরে এসেছিলেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। রবিবারই সরকার  বাঁচাতে কংগ্রেস ও জেডিএস -এর শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকও হয় কয়েকদফা।
ইস্তফা দিয়েছেন উপমুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা জি পরমেশ্বর । তিনি আগেই জানিয়েছিলেন, বিক্ষুব্ধ বিধায়কদের মন্ত্রীসভায় জায়গা করে দিতে তাঁরা পদত্যাগ করবেন মন্ত্রীসভা থেকে । শনিবার ইস্তফা দিয়েছিলেন কংগ্রেস ও জেডিএস মিলিয়ে মোট ১৩ বিধায়ক ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.