Header Ads

এক সপ্তাহে আন্তর্জাতিক ইভেন্টে ফের সোনা জয় ভারতীয় স্প্ৰিনটার হিমা দাসের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ আন্তৰ্জাতিক ইভেন্টে এক সপ্তাহের মধ্যে দু দুটো সোনার পদক জিতলেন ভারতীয় স্প্ৰিন্টার হিমা দাস। রবিবার পোলান্ডে কুন্টো অ্যাথলেটিকস- মিটে মহিলাদের ২০০ মিটার ইভেন্টে প্ৰথম হয়েছেন হিমা। এর আগে গত মঙ্গলবার পোলান্ডেই পোজনান অ্যাথলিটিক্স গ্ৰ্যান্ড প্ৰিক্সে ২০০ মিটার দৌঁড়ের প্ৰতিযোগিতায় সোনার পদক জিতেছিলেন হিমা। 

ছবি, সৌঃ আন্তর্জাল
মাস কয়েক আগে পিঠের সমস্যায় ভুগছিলেন হিমা। সেই চোট সারিয়ে কুন্টো অ্যাথলেটিক মিটে ২০০ মিটারে ২৩.৯৭ সেকেন্ডে সোনা জেতেন হিমা। অন্যদিকে, ২৪.০৬ সেকেন্ড সময় করে রূপো জিতেছেন ভিকে ভিসমায়া। চলতি বছরে এ নিয়ে হিমা দ্বিতীয় আন্তৰ্জাতিক ২০০ মিটারের প্ৰতিযোগিতামূলক ইভেন্টে অংশ নিলেন।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.