কোপা আয়োজক ব্ৰাজিল এবং রেফারির বিরুদ্ধে দুৰ্নীতির অভিযোগ লিওনেল মেসির
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
কোপা আমেরিকায় তৃতীয় স্থান নিৰ্নায়ক ম্যাচে জয় অৰ্জন করল আৰ্জেন্টিনা। তারপরই কোপা আয়োজক ব্ৰাজিল এবং রেফারিদের বিরুদ্ধে দুৰ্নীতির অভিযোগ আনেন আৰ্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি। শনিবার রাতে কোপায় আৰ্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচ ছিল চিলির। মেসির দল চিলিকে ২-১ গোলে হারায়। আৰ্জেন্টিনার পক্ষে গোল করেন সেৰ্খিয়ো আগুয়েরো এবং পাওলো দিবালা। চিলির হয়ে একটি গোল শোধ করেন আৰ্তুরো ভিদাল।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
কোপা আমেরিকায় সংগঠকদের বিরুদ্ধে তোপ দেগে পদক প্ৰত্যাখান করেছেন লিয়োনেল মেসি। সেমিফাইনাল এবং তৃতীয় স্থান নিৰ্ধারণের ম্যাচে খারাপ রেফারিং এবং সংগঠকদের বিরুদ্ধে দুৰ্নীতির অভিযোগ তুলেছেন মেসি। এর জেরে ভবিষ্যতে দারুণ বিপদে পড়তে পারে আৰ্জেন্টিনা এমনটাই আশংকা করা হচ্ছে।









কোন মন্তব্য নেই