পদত্যাগের হিড়িক কংগ্রেসের, পদ ছাড়লেন মিলিন্দ দেওরা
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ লোকসভা নির্বাচনে মাত্র ৫২ টি আসন পেয়ে কার্যত বিধ্বস্ত কংগ্রেসে চলছে পদ থেকে পদত্যাগের হিড়িক । রবিবার পদত্যাগ করলেন মুম্বাই কংগ্রেসের সভাপতি মিলিন্দ দেওরা। তবে দল ছাড়ছেন না মিলিন্দ।
সামনেই রয়েছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন । এইসময় মিলিন্দের পদত্যাগ মহারাষ্ট্র কংগ্রেসের জন্য বিরাট ধাক্কা । এবছরেরই প্রথমদিকে মুম্বাই কংগ্রেসের দ্বায়িত্বভার পেয়েছিলেন তিনি । খোদ নিজেই অবশ্য দক্ষিণ মুম্বাই কেন্দ্রে শিবসেনা প্রার্থী অরবিন্দ সাওয়ান্তের কাছে হেরে গিয়েছিলেন।
এর আগে মধ্যপ্রদেশের দাপুটে কংগ্রেস নেতা সিন্ধিয়া রাজ্য পরিবারের সদস্য কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পদ ছেড়েছিলেন।








কোন মন্তব্য নেই