৪টি মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ ২৭ জন মৎসজীবী
নয়া ঠাহর ডেস্কঃ
পশ্চিমবঙ্গের কাকদ্বীপ থেকে মৎসজীবীরা মাছ ধরার ট্রলারে করে মাছ ধরতে গিয়েছিলেন বঙ্গোপসাগরে । ফেরার পথে ডুবে যায় চারটি ট্রলার । চারটি ট্রলারে সব মিলিয়ে ছিলেন ৬১ জন মৎসজীবী। ৩৪ জনকে উদ্ধার করা গেলেও ২৭ জন মৎসজীবী এখনও নিখোঁজ । আবহাওয়া দফতরের নিষেধাজ্ঞা সত্বেও রবিবার বেশ কয়েকটি ট্রলার মাছ ধরতে চলে যায় মাঝসমুদ্রে। কিন্তু বাতাসের প্রবল বেগের জেরে ট্রলারগুলি চলে যায় বাংলাদেশের দিকে। রবিবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটেছে বাংলাদেশের হাঁড়িভাঙা চরের কাছে ।
প্ৰতীকী ছবি, সৌঃ আন্তৰ্জাল
সমুদ্রের প্রবল ঢেউয়ের তোড়ে উপকূলে ফেরার চেষ্টা করেও ডুবে যায় চারটি ট্রলার । উপকূল রক্ষীবাহিনী নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ।









কোন মন্তব্য নেই