অসমের কলাইগাঁওয়ে ভণ্ড তান্ত্রিকের পরামর্শে নরবলি দিতে উদ্যত হওয়া শহরীয়া পরিবারের পুত্রের হাসপাতালে মৃত্যু
নয়া ঠাহর ডেস্কঃ স্রেফ অন্ধবিশ্বাসে বিশ্বাস করে অসমের কলাইগাঁওয়ের বিজ্ঞান শিক্ষক যাদব শহরীয়া ও তার পরিবারের সদস্যরা এক আত্মীয়ের তিন বছরের পুত্রকে বলি দিতে উদ্যত হয়েছিলেন শনিবার । গ্রামবাসীদের সময় মতো হস্তক্ষেপের জেরে নরবলি দিতে না পেরে একসময় পরিবারের সদস্যরা উন্মত্ত আচরণ শুরু করলে, একসময় পুলিশ পরিবারটিকে বাগে আনতে গুলি চালাতে বাধ্য হয় । যার জেরে আহত হয়েছিলেন পরিবারের কর্তা যাদব শহরীয়া , তার পুত্র পুলকেশ শহরীয়া ও তাদের এক আত্মীয় । গুলিবিদ্ধ তিনজনকেই ভর্তি করা হয়েছিল গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । রবিবার সেখানে মারা যান পুলকেশ শহরীয়া ।
ছবি, সৌঃ নিউজ১৮অসম
এম বি এ ডিগ্রিধারী পুলকেশের ছিল বাইকের নেশা । পুলকেশ ' দরং রাইডার্স'- নামের একটি বাইক রাইডিং ক্লাবের সদস্য ছিলেন ।
প্রসঙ্গত, নরবলি দিতে উন্মত্ত হয়ে যাওয়া পরিবারটি উলঙ্গ হয়ে নিজেদের বাড়ি ও বাইকে আগুন ধরিয়ে দিয়েছিল। একসময় উন্মত্ত শহরীয়া পরিবারকে বাগে আনতে গুলি চালাতে কার্যত বাধ্য হয় পুলিশ । তবে যে ভন্ড তান্ত্রিকের কথায় বিশ্বাস করে নরবলির মতো রোমহর্ষক ঘটনা ঘটাতে চলেছিল শহরীয়া পরিবার, সেই ভন্ড তান্ত্রিক রমেশ শহরীয়া পলাতক ।









কোন মন্তব্য নেই