কর্ণাটকের রাজনৈতিক টানাপোড়েন জারি
নয়া ঠাহর প্রতিবেদন: গত শনিবার থেকে কর্ণাটকে জারি হওয়া রাজনৈতিক টানাপোড়েন থামার কোন লক্ষণই নজরে আসছে না এযাবত। মঙ্গলবার ও এক বিধায়ক ইস্তফা দিলেন। মঙ্গলবার ইস্তফা দিলেন কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক রোশন বেগ। ইস্তফা দিয়ে রোশন বেগ জানিয়েছেন, তিনি মর্মাহত। তাই তিনি ইস্তফা দিয়েছেন ।
কর্ণাটক বিধানসভার অধ্যক্ষ রমেশ কুমার সাফ জানিয়ে দিয়েছেন, ইস্তফাপত্র দেওয়া বিধায়কেরা তাঁর কাছে আলাদা-আলাদাভাবে এসে যার যার নিজের অবস্থান ব্যাখ্যা করতে হবে। কোন বিধায়ক যদি বলেন চাপের মুখে তিনি ইস্তফাপত্র জমা দিয়েছেন, তবে তাঁর ইস্তফাপত্র গ্রহণ করা হবে না।কর্ণাটক কংগ্রেসের শীর্ষ নেতা সিদ্ধারামাইয়া ও কর্ণাটক কংগ্রেসের আইনি সেল বিধায়কদের ইস্তফাপত্র গ্রহণ না করার আর্জি জানিয়েছেন অধ্যক্ষের কাছে ।
ইস্তফাপত্র দেওয়া ৮ বিধায়কের ইস্তফাপত্র যথাযথ নয় বলে অধ্যক্ষ রমেশ কুমার আরো জানিয়েছেন, বাকি ৫ বিধায়কের সঙ্গে কথা বলে তিনি ইস্তফা নিয়ে তাঁদের ব্যাখ্যা শুনবেন । তিনি আরো বলেন, রাজ্যপালকে তিনি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন কোন বিক্ষুব্ধ বিধায়কই এখনও অবধি তাঁর সঙ্গে মিলিত হননি ।








কোন মন্তব্য নেই