Header Ads

কলকাতায় বন্দুক ঠেকিয়ে ক্লাস নাইনের ছাত্ৰীকে দিনের পর দিন ধৰ্ষণ, গ্ৰেফতার অভিযুক্ত শিক্ষক

নয়া ঠাহর প্ৰতিবেদন, কলকাতাঃ বন্দুক ঠেকিয়ে ক্লাস নাইনের ছাত্ৰীকে দিনের পর দিন ধৰ্ষণের ঘটনা প্ৰকাশ্যে এল। ঘটনাটি ঘটেছে কলকাতার রানিকুঠি এলাকায়। কেশোরীর পরিবার পরিজনদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক রাজীব চক্ৰবৰ্তীকে গ্ৰেফতার করেছে পুলিশ। 
প্ৰতীকী ছবি, সৌঃ আন্তৰ্জাল
গত কয়েক বছর ধরে ওই শিক্ষকের বাড়িতে পড়তে যেত কিশোরীটি। সেখানেই তাকে বন্দুক দেখিয়ে নিয়মিত যৌন হেনস্তা করতো ওই গৃহশিক্ষক। ঘটনা জানাজানি হলে ছাত্ৰীকে গুলি করে প্ৰাণনাশের হুমকিও দিয়েছে ওই শিক্ষক অভিযোগ পরিবারের লোকেদের। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.