Header Ads

ব্যাপক বৃষ্টিপাত মেঘালয়ে

নয়া ঠাহর প্রতিবেদন: ব্যাপক বৃষ্টিপাতের জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে মেঘালয়ের রাজধানী শিলঙে। শহরের নদী ও ঝরণাগুলিতে বেড়ে গেছে জলস্তর । চেরাপুন্জী ও মৌসিনরামেও ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।মঙ্গলবার শিলঙের কিছু নিচু এলাকা জলমগ্ন হয়। অল্প ভূমি ধসের  খবরও পাওয়া গেছে ।
ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট-এর তরফে ১৫ জুলাই অবধি কখনও ভারি বা কখনও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে ।
এদিকে, পূর্ব খাসি পাহাড় জেলা প্রশাসনের তরফে নদী অথবা ঝর্নার কাছাকাছি নাগরিকদের যেতে মানা করা হয়েছে।অতর্কিতে বানের আশঙ্কাতেই এই সতর্কতা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.