বাংলাদেশে গরুপাচারকারীরা গরুর গলায় বেঁধে দিচ্ছে দেশি বোমা ও সকেট বোমা
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ বাংলাদেশে আসন্ন ঈদ উপলক্ষে গরুর চাহিদা তুঙ্গে । তাই গরুপাচারকারীরা বাংলাদেশে গরু পাচার করতে মরিয়া হয়ে উঠেছে । বিএসএফ কড়া নজরদারির ফলে কার্যত অসম্ভব হয়ে উঠেছে গরু পাচার ।
পাচারকারীরা গরুর গলায় বেঁধে দিচ্ছে দেশি বোমা বা সকেট বোমা । যাতে করে বিএসএফ জওয়ানরা গরুগুলিকে ধরতে গেলেই বোমা ফেটে আহত হন।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের হারুডাঙা সীমান্তে নদীতে ভাসমান কিছু গরু আটক করতে গিয়ে বিএসএফ জওয়ানদের নজরে পড়ে এই ঘটনা । তবে বিএসএফ জওয়ানরা গরুগুলিকে আটক করতে সক্ষম হন।










কোন মন্তব্য নেই