দেশে ধর্মীয শ্লোগানের অপব্যবহার, প্ৰধানমন্ত্ৰীকে চিঠির পাল্টা চিঠি ৬১ বিদ্বজ্জনের
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ দেশে ধৰ্মীয় শ্লোগানের অপব্যবহার করে গণধোলাই, খুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ২৩ জুলাই প্ৰধানমন্ত্ৰীকে খোলা চিঠি দিয়েছিলেন ৪৯ জন বিদ্বজ্জন। এবার সেই খোলা চিঠির বিরুদ্ধে তোপ দেগে শুক্ৰবার প্ৰধানমন্ত্ৰীর কাছে পাল্টা খোলা চিঠি লিখলেন ৬১ জন বিদ্বজ্জন। তাঁদের মধ্যে রয়েছেন- কঙ্গনা রানাউত, প্ৰসূন জোশী, সোনাল মানসিং সমেত আরও অনেকেই।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
চিঠির পাল্টা চিঠিতে ১২ টি ঘটনার উল্লেখ করা হয়েছে, যার বিরুদ্ধে অপৰ্ণা সেন সমেত বিদ্বজ্জনেরা মুখ খোলেননি বলে অভিযোগ করা হয়েছে। সেই ১২ টি ঘটনার মধ্যে ৭টিই পশ্চিমবঙ্গের।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
৬১ জনের স্বাক্ষর করা খোলা চিঠিতে অভিযোগ করা হয়েছে- ‘উপজাতি ও প্ৰান্তিক মানুষরা যখন নকশালপন্থীদের হামলার শিকার হয়েছেন, তখন ওঁরা (প্ৰথম চিঠির বিদ্বজ্জনেরা) চুপ ছিলেন। সন্ত্ৰাসবাদীরা যখন কাশ্মীরে স্কুল পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন, তখন ওঁরা চুপ ছিলেন। দেশের প্ৰথম সারির বিশ্ববিদ্যালয়ে সন্ত্ৰাসবাদীদের স্লোগান শোনা গিয়েছে, তখনও প্ৰথম চিঠির বিদ্বজ্জনেরা চুপ ছিলেন। দেশকে ভেঙে টুকরো টুকরো করার কোনও পরিকল্পনা কোনও চক্ৰান্তের বিরুদ্ধেই ওঁদের কখনও সরব হতে দেখা যায়নি।’










কোন মন্তব্য নেই