Header Ads

গুয়াহাটিতে মিজো মহিলার কাছ থেকে ২০ লক্ষ টাকা লুটে আটক ২ পুলিশ অফিসার সহ এক হোমগাৰ্ড

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ এক মিজো মহিলার কাছ থেকে ২০ লক্ষ টাকা লুটে নেওয়ার ঘটনা প্ৰকাশ্যে এল। ঘটনাটি ঘটেছে গুয়াহাটিতে। দুই পুলিশ কনস্টেবল এবং হোমগাৰ্ড-এর এক জওয়ান এই ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে। 
 ছবি, সৌঃ আন্তৰ্জাল

পুলিশ কৰ্মী জন পথারি এবং প্ৰাঞ্জল বরাকে আটক করা হয়েছে। আরেকজন দিসপুর থানার হোমগাৰ্ড বলে জানা গেছে। মহিলাটি মিজোরাম থেকে এসেছিলেন। গুয়াহাটির হোটেল তাজ-এর সামনে লুটের ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনা তদন্তে নেমেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.