Header Ads

মঞ্জরী ডান্স একাডেমির উদ্যোগে গুয়াহাটিতে অনুষ্ঠিত হল শাস্ত্রীয় নৃত্য উৎসব ‘রিদম’


নয়া ঠাহর প্রতিবেদনঃ মঞ্জরী ডান্স একাডেমির উদ্যোগে শাস্ত্রীয় নাচের উৎসব ‘রিদম’ অনুষ্ঠিত হল গুয়াহাটির মালিগাঁওয়ের হিতেস্বর শইকীয়া প্রেক্ষাগৃহে। রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । যুব প্রজন্মকে শাস্ত্ৰীয় নৃত্যের প্রতি আগ্রহ তৈরি করতে বিগত বেশ কিছু বছর ধরে এ ধরনের শাস্ত্রীয় নৃত্যের অনুষ্ঠান করে আসছে শাস্ত্ৰীয় নৃত্যের এই প্ৰতিষ্ঠানটি। এবারও তার ব্যতিক্রম হয়নি। 


এই অনুষ্ঠানে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য যেমন ভারতনাট্যমের সাথে  আসামের বিভিন্ন জাতীয় লোক নৃত্য যেমন। ঝুমুর ,বডো, রাভা নৃত্যও প্রস্তুত করেন এবং ছাত্রছাত্রীরা। এছাড়া অনুষ্ঠানে একক ও দলীয় সংগীত পরিবেশন করা হয় । এদিনের অনুষ্ঠানের শেষ পাতে ছিল বিশেষ আকর্ষণ ছিল কলকাতা ও বাংলাদেশের শিল্পীর দ্বারা আয়োজিত বাউল সংগীত অনুষ্ঠান। বাংলাদেশের সাবির এবং কলকাতা থেকে আসা বনান্তি তাঁদের গানের মধ্য দিয়ে দৰ্শককে মন্ত্ৰমুগ্ধ করেন।  এদিনের অনুষ্ঠানটিকে একের পর এক করে নিজের কথা জালের মধ্য দিয়ে গেঁথেছেন ঘোষক রূপম চক্ৰবৰ্তী।


এই সম্পুর্ন অনুষ্ঠনের পরিচালনা করেন ফেস্টিভ্যাল ডিরেক্টর তটিনী দাস। বহু গণ্যমান্য ব্যক্তি ও মঞ্জুরি ডান্স একাডেমি ছাত্র-ছাত্রী এবং অভিভাবক দিন উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.