Header Ads

ব্রাজিলের কারাগারে দাঙ্গায় মৃত ৫২ কয়েদি, ১৬টি মুণ্ডুহীন দেহ উদ্ধার

নয়া ঠাহর প্রতিবেদন : ব্রাজিলের পারা প্রদেশের আলতামিরা কারাগারে দুইদল কয়েদির মধ্যে রক্তাক্ত দাঙ্গার জেরে নিহত হল ৫২ জন। উদ্ধার হল ১৬টি মুণ্ডুহীন দেহ। বেশিরভাগই মারা গেছে ধোঁয়ার ফলে শ্বাসরুদ্ধ হয়ে।
সোমবার সকাল থেকে শুরু হওয়া দাঙ্গা চলে প্রায় ঘন্টা পাঁচেক। দাঙ্গারত কয়েদিরা আলতামিরা কারাগারের একাংশে আগুন ধরিয়ে দেয়।
দুইজন কারাকর্মীকে বন্ধক বানিয়ে রাখলেও পরে তাঁরা ছাড়া পেয়ে যান। দাঙ্গার ফলে কোন কারাকর্মী আহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আলতামিরা কারাগারে ২০০ বন্দির থাকার বন্দোবস্ত থাকলেও সেখানে ছিল ৩১১ জন কয়েদি।
উল্লেখ্য, গত মে মাসে ব্রাজিলের চারটি বিভিন্ন কারাগারে কয়েদিদের মধ্যে দু'দিন ধরে চলা দাঙ্গার ফলে ৬০ জন কয়েদির মৃত্যু হয়। ব্রাজিল বিশ্বের তৃতীয় বৃহত্তম কারাবন্দি দেশ। দেশটির কারাগারগুলিতে প্রায় সাত লক্ষ কারাবন্দি রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.