Header Ads

গরু নাকি হিন্দু! বিজেপি নেতার মন্তব্যে অস্বস্তিতে দল

নয়া ঠাহর প্রতিবেদন : উত্তরপ্রদেশের বারাবাঁকির বিজেপি নেতা রঞ্জিত শ্রীবাস্তবের মন্তব্য গরু নাকি হিন্দু। তাই, মৃত্যু হলে মাটিতে না পুঁতে গরুকে শ্মশানে দাহ করা উচিত বলে মনে করেন তিনি।
গোবলয়ের, বিশেষ করে উত্তরপ্রদেশে গরু এক বিশেষ ভূমিকা রেখেছে সাধারণ মানুষের জীবনে। গোরক্ষার তাগিদ উত্তরপ্রদেশে ভীষণ প্রকট। তাই ,স্বাভাবিকভাবেই রঞ্জিত শ্রীবাস্তবের এই কথায় সমর্থনও জুটে গেছে বেশকিছু। রঞ্জিত শ্রীবাস্তবের সাফ কথা , তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বলবেন, গরুর দাহের জন্য আলাদা শ্মশানের বন্দোবস্ত করা হোক। সেই শ্মশানে থাকবে বৈদ্যুতিন চুল্লি। তাঁর মতে, গরু মারা যাওয়ার পর মাটিতে পুঁতে দেওয়ার সঙ্গে মুসলমানদের কবর দেওয়ার রীতির মিল রয়েছে।
রঞ্জিত শ্রীবাস্তবের এই বেফাঁস মন্তব্যের জেরে তিনি ট্রোলডও হন সোশ্যাল মিডিয়ায়। যার জেরে অস্বস্তিতে পড়ে যায় গেরুয়া শিবির। বিরোধীরাও সমালোচনায় মুখর হন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.