একদিনে তিনজন সাংবাদিকের মৃত্যুতে রাজ্যের সাংবাদিক মহল মর্মাহত
নয়া ঠাহর প্রতিবেদন গুয়াহাটি।বিগত ২৪ ঘন্টার ভিতরে তিন সাংবাদিকের মৃত্যুতে রাজ্যের সাংবাদিক মহলে শোকের ছায়া পড়েছে । রবিবার সন্ধ্যায় পান্ডুর জয়মতী নগরীর বাসিন্দা সাংবাদিক মধুসূদন গোস্বামী নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ।বিগত অনেক বছর ধরে তিনি সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন ।শেষে একটি ওয়েবপোর্টালে কর্মরত ছিলেন। বেশ কিছুদিন ধরেই এই সাংবাদিক মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গেছে ।সোমবার তার দাহ সংস্কার করা হয়। ওদিকে রবিবারই শিলচরের ফটো সাংবাদিক মলিন শর্মার মৃত্যু হয়।কর্তব্য শেষ করে ফেরার পথে এক পথ দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্য হয় শর্মার। রবিবার রাত প্রায় ১১টার সময় তারাপুর ফায়ার ব্রিগেডের সামনে দুর্ঘটনায় পতিত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ওদিকে বিলাসী পাড়ার নয়া হাটের সাংবাদিক সাইফুল ইসলাম রবিবার গুয়াহাটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুর্ঘটনায় পতিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ।একই দিনের ভিতরে তিন সাংবাদিকের অকাল মৃত্যুতে সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া ।সাংবাদিক মহল মর্মাহত। এখানে দাবি উঠেছে যে মফস্বলে সাংবাদিকের জন্য সরকারের জীবন বীমা ও চিকিৎসা বীমার ব্যবস্থা করতে লাগে । সংবাদসংস্থা এবং সাংবাদিক সংগঠনগুলোকেও এক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে লাগে।








কোন মন্তব্য নেই