বেওয়ারিশ পশুদের জন্য 'শেল্টার হোম' খুলতে চলেছে মেঘালয় সরকার
নয়া ঠাহর প্রতিবেদন: রাস্তায় ঘুরে বেড়ানো বেওয়ারিশ পশুদের নিরাপদ আশ্রয়স্থল দেওয়ার চিন্তা-চর্চা করছে মেঘালয়া সরকার। রাস্তার বেওয়ারিশ পশুদের জন্য 'শেল্টার হোম' খোলা হবে বলে জানিয়েছেন মেঘালয়ার উপমুখ্যমন্ত্রী প্রেস্টন টাইনসং।
আপাতত দু'টি শেল্টার হোম খোলা হবে। যার একটি হবে রাজধানী শিলঙে ও অন্যটি খোলা হবে গারোপাহাড়ের তুরাতে বলে জানান প্রেস্টন টাইনসং।
শিলং শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো বেওয়ারিশ কুকুর, বেড়াল ও অন্য পশুরা বাধ্য হচ্ছে পার্ক করে রাখা গাড়ি অথবা খালি ডাস্টবিনে আশ্রয় নিতে। রাজ্যের কিছু স্বেচ্ছাসেবী সংগঠন বেওয়ারিশ পশুদের নিয়ে কাজ করলেও উদ্ধার করা পশুদের আশ্রয় দেওয়ার জায়গার অভাব ও অন্যান্য সুবিধার অভাবে অসুবিধায় পড়ছে বলে জানান উপমুখ্যমন্ত্রী ।








কোন মন্তব্য নেই