২টি কলার দাম ৪৪২ টাকা, তদন্ত শুরু পাঁচতারা হোটেলের বিরুদ্ধে
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ দিন কয়েক আগে অভিনেতা রাহুল বসু চণ্ডিগড়ের এক পাঁচতারা হোটেল থেকে একটি ভিডেও টুইট করেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেছেন- খুব সুন্দর করে সাজানো হেটেলটি। তবে বিপাকে পড়েছেন কলা অৰ্ডার করে। দুটো কলা দেওয়া হয়, সেইসঙ্গে বিলও দেওয়া হয়। কলার বিল দেখে চক্ষু চড়কগাছ হয় রাহুলের। কারণ কলা দুটির দাম ছিল জিএসটি ধরে ৪৪২ টাকা।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
রাহুলের সেই কলার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে হইচই শুরু হয়ে যায়। এর পরই ওই হোটেলের বিরুদ্ধে জিএসটি নিয়ে তদন্তের নিৰ্দেশ দেওয়া হয়েছে। চণ্ডীগড়ের শুল্ক বিভাগের ডেপুটি কমিশনার ও ট্যাক্সেশন কমিশনার মনদীপ সিং ব্ৰার জে ডব্লিউ মেরিওট হোটেলের বিরুদ্ধে তদন্তে নেমেছেন। কলাদুটির দাম কেন ৪৪২ টাকা নেওয়া হল তা খতিয়ে দেখা হবে।

কোন মন্তব্য নেই