প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়পাল রেড্ডির দেহাবসান
নয়া ঠাহর প্রতিবেদন : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা জয়পাল রেড্ডি আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭। বেশ কিছুদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। শনিবার গভীর রাতে হায়দরাবাদের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর ।
টানা কয়েক দশকের সাংসদ জয়পাল রেড্ডি ছোটবেলায় পোলিও আক্রান্ত হওয়ার পর থেকে ক্রাচ নিয়ে চলাফেরা করতেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের দু'বারের মন্ত্রিসভারই সদস্য ছিলেন তিনি।









কোন মন্তব্য নেই