Header Ads

গারো পাহাড়ে জলে ডুবে নিখোঁজ ১, নিহত ১

নয়া ঠাহর প্রতিবেদন : জলে ডুবে যাওয়ার দুটি পৃথক ঘটনায় নিখোঁজ ১, নিহত ১। দুটি ঘটনাই ঘটেছে মেঘালয়ার গারো পাহাড়ে ।
প্রথম ঘটনাটি ঘটেছে জেংজাল এলাকার একটি জনপ্রিয় পিকনিক স্পটে। জেংজালের জনপ্রিয় পিকনিক স্পট রংকুসিতে একটি জলপ্রপাতের সামনে স্নান করছিলেন উইলিয়াম এম সাংমা (৩৭)। হঠাৎই প্রচন্ড জলের তোড়ে ভেসে যান তিনি। খবর লেখা অবধি উইলিয়ামের খোঁজ চলছে।
এদিনই,অন্য একটি ঘটনায় পশ্চিম গারো পাহাড়ের তুরার ট্রি হাউস রিসোর্টের সুইমিং পুলে খেলতে গিয়ে জলে ডুবে যায় এক কিশোর। নাম রোহন হাজং(১৬)। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রোহনকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, এই রিসোর্টে এনিয়ে দ্বিতীয়বার জলে ডুবে যাওয়ার ঘটনা ঘটল। গতবছর,অসমের এক কিশোরের মৃত্যু হয়েছিল এই রিসোর্টে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.