Header Ads

২০ কোটি সদস্য দলে অন্তর্ভুক্তির লক্ষ্য বিজেপির

নয়া ঠাহর প্রতিবেদন : শনিবার অবধি ১১ কোটি সদস্য অন্তর্ভুক্ত হয়েছে দলে বলে জানিয়েছেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা। তাঁদের লক্ষ্য ২০ কোটি সদস্য বিজেপিতে অন্তর্ভুক্ত করা।
প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা জানিয়েছেন, তাঁরা বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। নিজেরাই নিজেদের রেকর্ড ভাঙতে ২০ কোটি সদস্য পূরণের লক্ষ্য নেওয়া হয়েছে। নাড্ডা আরো জানান, দেশে ১৩০০ রাজনৈতিক দল রয়েছে । কারো ছেলে রাজনীতিতে, কোথাও আবার বিশেষ কোন জাতির হলে তবেই রাজনীতি করা যায়। সেখানে বিজেপিই একমাত্র রাজনৈতিক দল যেখানে সাধারণ মানুষও সর্বোচ্চ পদে পৌঁছে যেতে পারে। উদাহরণ হিসাবে তিনি নরেন্দ্র মোদী ও অমিত শাহের কথা তুলে ধরেন।
বিজেপির কার্যকরী সভাপতির কথায়, 'কংগ্রেস মুক্ত দেশ বলতে তাঁরা শুধু কংগ্রেস দলের কথাই বোঝান না। তাঁরা দুর্নীতিমুক্ত ভারতের কথা বলেন'।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.