উন্নাও ধর্ষিতার অবস্থা আশঙ্কাজনক, জেলবন্দি বিজেপি বিধায়কের বিরুদ্ধে খুনের মামলা
নয়া ঠাহর প্রতিবেদন : উত্তরপ্রদেশের উন্নাওয়ের ধর্ষিতা রবিবার পরিবারের সঙ্গে গাড়িতে যাওয়ার সময় একটি ট্রাক সরাসরি তাঁদের ধাক্কা মেরেছিল। এর জেরে নির্যাতিতার পরিবারের দুই আত্মীয় মারা গেছেন। তিনি নিজেও গুরুতর আহত হন। অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে লখনউয়ের কিংস জর্জ'স মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছেন তিনি।
নির্যাতিতার কাকার অভিযোগের ভিত্তিতে জেলবন্দি বিজেপি বিধায়ক কুলদীপ সেনগার, তার ভাই মনোজ সেনগার সহ আরও আটজনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে সোমবার।
নির্যাতিতার মায়ের অভিযোগ, তাঁদের পুরো পরিবারকে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল । অভিযুক্তরা তাঁদের হুমকি দিচ্ছে । তিনি আরো অভিযোগ করে বলেছেন, কুলদীপ জেলে বন্দি থাকলেও তার কাছে মোবাইল ফোন রয়েছে । তিনি জেল থেকেই ফোনে নির্দেশ দেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নির্যাতিতার ফুসফুসে আঘাত, কলার বোন, হাত ও উরুর হাড় ভেঙেছে। শরীরের ডানদিকেই চোট বেশি লেগেছে তাঁর। ওই হাসপাতালেই ভর্তি রয়েছেন নির্যাতিতার আইনজীবীও।
উল্লেখ্য, ২০১৭ সালের জুনে ওই মেয়েটি তাঁর এক আত্মীয়র সঙ্গে কুলদীপ সেনগারের বাড়িতে চাকরি চাইতে গিয়েছিলেন। সেখানেই কুলদীপ তাঁকে ধর্ষণ করেন। এই ঘটনার জেরে দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে উত্তরপ্রদেশের যোগী সরকার।
ঘটনার তদন্তে নেমেছে সিবিআই। সোমবার সিবিআইর একটি দল দুর্ঘটনার জায়গা পরিদর্শন করে। অন্য একটি দল যায় হাসপাতালে। আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। তবে নির্যাতিতার পরিবারের দাবি আহতদের দিল্লি নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

কোন মন্তব্য নেই