একল বিদ্যালয়ের আচার্য প্রশিক্ষণ সম্পন্ন
নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া : অসমের কাটিগড়া বিধানসভার কালাইনে বিশ্বহিন্দু পরিষদ পরিচালিত একল বিদ্যালয়ের সপ্ত দিবসীয় আচার্য প্রশিক্ষণ বর্গ সম্পন্ন হলো রবিবার। গত ২২ জুলাই আনুষ্ঠানিকভাবে শিবিরের সূচনা হয়। উক্ত শিবিরে কালাইন, কাটিগড়া, শ্রীকোনা সহ বলেশ্বর সঞ্চের মোট ৬০ জন প্রশিক্ষার্থী অংশ নেয়।
শিবিরে আর.এস.এস প্রচারক ড. রাজকিশোর ঘাটুয়ার সহ সংগঠনের বিভিন্ন স্তরের বক্তারা প্রশিক্ষার্থীদের মার্গ দর্শন করান। রবিবারে বর্গের সমাপ্তি সমারোহে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের হাফলং বিভাগের সম্পাদক প্রদীপ বৈষ্ণব সহ মণিন্দ্র দাস, কাজল দে, তপন চক্রবর্তী, রাহুল নাথ প্রমূখ। উল্লেখ্য, দেশের প্রতিটি প্রান্তের পিছিয়ে থাকা অঞ্চলের বঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো পৌছে দিতেই দীর্ঘদিন থেকে এনরনের অগ্রণী ভূমিকা পালন করে আসছে একল বিদ্যালয়ের আচার্যরা।








কোন মন্তব্য নেই