Header Ads

পাকিস্তানে সাংবাদিক খুন

নয়া ঠাহর প্রতিবেদন : পাকিস্তানের 'বোল' নিউজ চ্যানেলের সাংবাদিক মুরিদ আব্বাসকে করাচির খায়াবান-ই-বুখারি এলাকার একটি ক্যাফের সামনে গুলি করে খুন করা হয়েছে। খুনিকে আতিফ জামান বলে শনাক্ত করা হয়েছে। 
আতিফ একটি সাদা রঙের গাড়ি থেকে মুরিদকে গুলি করে বলে জানা গেছে । বুকে ও দেহের নিম্নাংশে মুরিদ গুলিবিদ্ধ হন বলে জিও নিউজের খবর। মুরিদের সঙ্গে এক ব্যক্তির টাকাপয়সা নিয়ে সমস্যা ছিল বলে জানান এই সাংবাদিকদের বন্ধুরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.