আন্তর্জাতিক মঞ্চে ভায়োলিন পরিবেশনের সুযোগ গুয়াহাটির কৌশিকির
নয়া ঠাহর প্রতিবেদন: গুয়াহাটি শহরের সাধারণ এক ছাত্রী কৌশিকি চক্রবর্তী। কিন্তু অসাধারণ তার প্রতিভা। সম্প্রতি কৌশিকি মহারাষ্ট্রের পুনেতে একটি প্রতিযোগিতায় ভায়োলিন বাজিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সঙ্গীত পরিবেশনর সুযোগ পেয়েছ।
অখিল ভারতীয় সাংস্কৃতিক সংঘের উদ্যোগ আয়োজিত ওই প্রতিযোগিতায় কৌশিকি প্রথমস্থান অর্জ্জন করে। সেখানে উপস্থিত দর্শকরা অসাধারণ ভায়োলিন উপভোগ করেন। সকালেই তার প্রতিভায় মুগ্ধ। এই সাফল্য খুবই খুশি কৌশিকির পরিবারের লোকেরা।
মা চন্দ্রানী চক্রবর্তী জানান, 'পুনেতে শীর্ষস্থান লাভ করায় সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এক আর্ন্তজাতিক অনুষ্ঠানে ভায়োলিন পরিবেশনের সুযোগ পেয়েছে আমার মেয়ে।'










কোন মন্তব্য নেই