Header Ads

পশ্চিমবঙ্গে বসে ইস্টবেঙ্গলকে সমর্থন কেন? বিতর্কিত মন্তব্য তথাগত রায়ের

নয়া ঠাহর প্রতিবেদন : ফের বিতর্কিত টুইট মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের। এ বার তাঁর নিশানায় ইস্টবেঙ্গল ক্লাব এবং তার সমর্থকরা। প্রাক্তন এই বিজেপি নেতার প্রশ্ন, “পশ্চিমবঙ্গে থেকে ইস্টবেঙ্গলকে সমর্থন কেন?” বলার অপেক্ষা রাখে না তথাগতবাবু কী বোঝাতে চেয়েছেন। কিন্তু বর্ষীয়ান তথাগতর টুইট নিয়ে কার্যত ফুঁসছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।
উল্লেখ্য, শতবর্ষ উদযাপন শুরু হয়েছে ইস্টবেঙ্গলের। আগামী পরশুদিন ক্লাবের প্রতিষ্ঠা দিবস। এর মধ্যেই তথাগতবাবুর টুইট নিয়ে উত্তাল ইস্টবেঙ্গল সমর্থকমহল। সোশ্যাল মিডিয়াতে তথাগত রায়ের এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর, সমালোচনার মুখে পড়ে তথাগত রায় বলেন, পশ্চিমবঙ্গে বসে ইস্টবেঙ্গলকে সমর্থন করলে বারবার মনে পড়ে শুধুমাত্র ধর্মের জন্য দেশছাড়া হতে হয়েছিল ।
এমনিতে টুইটে বিতর্ক তৈরি করা এক রকমের অভ্যেসে পরিণত করে ফেলেছেন তথাগত রায়। এ বার তাতে নতুন সংযোজন ইস্টবেঙ্গল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.