Header Ads

বাংলাদেশে ভারতীয় দূতাবাস ঘেরাও, ভারত বিরোধী জিগির

নয়া ঠাহর প্রতিবেদন : মঙ্গলবার বাংলাদেশের ঢাকার ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি নিয়েছিল ইসলামি আন্দোলন, বাংলাদেশের নেতারা। ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পল্টন মোড় পর্যন্ত এলে ইসলামি আন্দোলন কর্মীদের আটকায় পুলিশ। মসজিদের দক্ষিণ চত্বরে কর্মসূচি শুরু হলে বিক্ষোভকারীদের একাংশ ভারত বিরোধী জিগির তোলেন।
ইসলামি আন্দোলনের নেতা পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে মিছিল হয় । বিক্ষোভকারীদের অভিযোগ ভারতে মুসলিমদের নির্যাতন করা হচ্ছে । এর জেরে পীর মুফতি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন , বাংলাদেশে কখনও কোন হিন্দুকে নির্যাতন করা হয়নি , কখনও করাও হবে না । তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন , বাংলাদেশ সংসদে বিষয়টি উত্থাপন করুক সরকার এবং সারা বিশ্বকে জানাক ।
ঢাকার উপ পুলিশ কমিশনার এস এম শিবলী নোমান জানিয়েছেন, মিছিলের জেরে  মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে মিছিল পল্টন মোড়ে আটকে দেওয়া হয় ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.