Header Ads

বাংলাদেশে উদ্ধার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গ্রেফতার তিন

নয়া ঠাহর প্রতিবেদন : শুক্রবার রাতে বাংলাদেশের রাজধানী ঢাকার খিলগাঁও এলাকার সিপাহীবাগের একটি বহুতল থেকে পুলিশ উদ্ধার করল একটি একে-২২ রাইফেল, ৪-টি বিদেশে নির্মিত পিস্তল, একটি বিদেশি রিভলভার ও ৪৭ রাউন্ড তাজা  কার্তুজ। ঘটনা সংক্রান্তে জড়িত থাকার অভিযোগে খান মো. ফয়সাল, জিয়াউল আবেদিন ওরফে জুয়েল ও জাহেদ আল আবেদিন ওরফে রুবেলকে আটক করেছে পুলিশ। গত ১৯ জুলাই ঢাকারই উয়াড়ি এলাকা থেকে ৬টি অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে আটক করা হয়েছিল।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার সময় এই অত্যাধুনিক একে-২২ রাইফেল ব্যবহার করেছিল জঙ্গিরা। সেনা কমাণ্ডোর অভিযানের শেষে ৩টি একে-২২ রাইফেল, ৫টি নাইন এমএমএ পিস্তল ও ১১টি তাজা হাতগোলা উদ্ধার হয়েছিল ঘটনাস্থল থেকে। এই হামলায় যোগ দেওয়া জঙ্গি রোহানের কাঁধে একে-২২ রাইফেল ঝুলতে দেখা গিয়েছিল ।
শুক্রবার রাতের ঘটনায় অবশ্য জঙ্গি যোগের কথা স্বীকার করেনি পুলিশ। তবে কোন রাজনৈতিক দলের ক্যাডারদের হাতে এই অস্ত্র চালান হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়নি পুলিশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.