Header Ads

বিবিজানের আপত্তিকর ভিডিওর জেরে তালাক দিলেন মালয়েশিয়ার সুলতান

ননীগোপাল ঘোষ : প্রেম কখনওই দেশ-কালের সীমানা মাড়ায়নি। চিরকাল পেড়িয়ে গেছে লক্ষণরেখা। তবু শুধু প্রেমে পড়ে রাজ সিংহাসন হেলায় ছেড়ে দেওয়ার মতো ঘটনা আকছার ঘটেনি ।
কিন্তু ঠিক এমনটাই ঘটেছিল মালয়েশিয়ার রাজা পঞ্চম সুলতান মহম্মদের ক্ষেত্রে । রুশ সুন্দরী রিহানা ওকসানা ভোয়েভোদিনার প্রেমে এতটাই মজেছিলেন সুলতান যে, এক লহমায় রাজ্য সিংহাসন ছেড়ে দিতেও পিছপা হননি । তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলার জেরেই সিংহাসন ছেড়ে ঘরণী করেছিলেন প্রেমিকা রিহানাকে।
সুলতান এবং রিহানা। ছবি- ইন্টারনেট।
বেশ ভালই চলছিল রাজার সংসার। কিন্তু সব তছনছ করে দিল একটি ভিডিও । ভিডিওটিতে দেখা গেছে 50 বছরের সুলতানের বিবিজান 26 বছরের রিহানাকে রাশিয়ান একটি টেলিভিশনের শো ' সেক্স ইন দ্য পুল'-এ একটি সুইমিং পুলে বিশেষ একটি দৃশ্যে এক ব্যক্তির সঙ্গে দেখা গেছে । ব্যস আর যায় কোথায়! শুরু হয়ে যায় দম্পতির কলহ। যা চরম আকার ধারণ করলে শেষমেশ বিবিকে তালাকই দিয়ে দেন সুলতান । কেটে যায় ভালবাসার টান। শেষ হয়ে যায় তাঁদের একবছরের বেশি সময় ধরে চলা সম্পর্ক।
মালয়েশিয়ার দৈনিক দ্য নিউ স্ট্রেট টাইমসের খবর অনুযায়ী,  সুলতান আর রিহানার দুই মাস বয়সি এক পুত্র সন্তান রয়েছে। তবে পুত্রকে ব্রাত্য করেননি রাজা। তিনি জানিয়ে দিয়েছেন, তাঁর পুত্র ইসমাইল লিয়ন ভবিষ্যতের রাজপুত্র ।
মালয়েশিয়ার রাজ পরিবারের তরফে অবশ্য এই  বিষয়ে বিশেষ কিছু জানানো হয়নি। শুধু জানানো হয়েছে, এটা নিতান্তই সুলতান মহম্মদের নিজস্ব ব্যাপার। এ বিষয়ে যা বলার তা একমাত্র সুলতানই বলবেন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.