নয়া ঠাহর প্ৰতিবেদন, বরপেটাঃ অসমের বরপেটা রোডে সোমবার বোড়ো থুনলাই গাথুনের তৃতীয় বাৰ্ষিকী প্ৰতিষ্ঠা দিবস পালিত হয়। বোড়ো সাহিত্যের বিকাশের লক্ষ্যে ২০১৬ সালের ১০ জুন বোড়ো সাহিত্যের এই সংগঠনটি গঠিত হয়। থুনলাই গাথুনের সভানেত্ৰী ধনশ্ৰী স্বৰ্গিয়ারীর পৌরহিত্যে এদিনের অনুষ্ঠানে বহু নবীন প্ৰবীণ কবি স্বরচিত কবিতা পাঠ করেন।
নলবাড়ি, তেজপুর, ধেমাজি সমেত রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কবি সাহিত্যিকরা এদিনের অনুষ্ঠানে যোগ দেন। এদিনের অনুষ্ঠানে সারা বোড়ো লেখিকা সংস্থার সভানেত্ৰী তথা কোকরাঝাড় সরকারী কলেজের পদাৰ্থ বিজ্ঞানের অধ্যাপক অঞ্জু বসুমতারী, জিএসি কলেজের অধ্যক্ষ জে এন বৰ্মন, গোবৰ্ধনা হাইস্কুলের শিক্ষক প্ৰাণেশ্বর ব্ৰহ্ম থেকে শুরু করে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে থুনলাই গাথুনের মুখ্য সম্পাদক বন্তী বসুমতারীর সম্পাদনায় থুনলাই গাথুনের বাৰ্ষিক পত্ৰিকাও উন্মোচন করা হয়।
কোন মন্তব্য নেই