Header Ads

একটি চিঠি লিখে গেছেন ক্যাফে কফি ডে-র কর্ণধার সিদ্ধার্থ, তদন্তে প্রকাশ

সিদ্ধার্থের লেখা চিঠি।
নয়া ঠাহর প্রতিবেদন : নিখোঁজ হওয়ার আগেই ক্যাফে কফি ডে-র ম্যানেজমেন্ট ও কর্মীদের উদ্দেশে চিঠি লিখেছিলেন সিদ্ধার্থ। পুুলিশি তদন্তে উঠে এসেছে এই বিস্ফোরক তথ্য।সেখানে তিনি লিখেছেন, আমি অসুখী। কারণ অনেক চেষ্টা সত্ত্বেও ‘যথাযথ লাভজনক বিজনেস মডেল’ তৈরি করতে পারিনি। যাঁরা আমার ওপরে আস্থা রেখেছিলেন, তাঁরা আশাহত হয়েছেন জেনে আমি অত্যন্ত দুঃখিত। আমি অনেক দিন ধরে চেষ্টা করছি। কিন্তু আর পারছি না। আমি হাল ছেড়ে দিচ্ছি। এক অংশীদারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি লিখেছেন, 'এক প্রাইভেট ইকুইটি পার্টনার আমাকে শেয়ার বাই ব্যাকের জন্য চাপ দিচ্ছেন। আমি আর চাপ সহ্য করতে পারছি না। ছ’মাস আগেই এক বন্ধুর থেকে বিপুল অঙ্কের টাকা ধার করেছি। অনেক পাওনাদার আমার ওপরে চাপ সৃষ্টি করছে। ইনকাম ট্যাক্সের প্রাক্তন ডিজি-ও আমার ওপরে চাপ সৃষ্টি করেছেন। আমাকে রীতিমতো হেনস্থা করা হচ্ছে।'
পুলিশ সূত্রে প্রকাশ, গত মার্চ মাসে সিদ্ধার্থ তাঁর কনসালটেন্সি ফার্ম মাইন্ড ট্রি-র ২০ শতাংশ শেয়ার মুম্বইয়ের সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রোকে বেচে দিয়েছিলেন। তার দাম নিয়েছিলেন ৩৩০০ কোটি টাকা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.