Header Ads

কংগ্রেসের পরবর্তী সভাপতি কি প্রিয়ঙ্কা গান্ধী ?

নয়া ঠাহর প্রতিবেদন : সম্প্রতি কেরলের তিরুবনন্তপুরমের সাংসদ কংগ্রেসের প্রবীণ নেতা শশী থারুরের করা এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা । শশী থারুর বলেছিলেন, প্রিয়ঙ্কা  গান্ধীই কংগ্রেস সভাপতি পদে সবচেয়ে যোগ্য প্রার্থী । কংগ্রেসের অন্যতম জনপ্রিয় নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী । তিনি দ্বায়িত্ব নিলে কংগ্রেস শক্তিশালী হবে এবং দলের কর্মীরাও উৎসাহী হবেন । তাই , প্রিয়ঙ্কা গান্ধীরই পরবর্তী কংগ্রেস সভাপতি হওয়া উচিৎ বলেও মন্তব্য করেছিলেন থারুর। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ ও চাইছেন প্রিয়ন্ঙ্কা গান্ধী হোন কংগ্রেসের  পরবর্তী সভাপতি ।
কংগ্রেসের সারা দেশে শোচনীয় ফলাফলের মাঝেও থারুর নিজের গড় কেরলের তিরুবনন্তপুরম থেকে অনায়াসে জয়ী হয়েছেন । যেখানে খোদ রাহুল গান্ধী হেরে গেছেন কংগ্রেসের বহুদিনের গড়ে বলে পরিচিত আমেথি থেকে । যদিও রাহুলও কেরলেরই ওয়ানাড় কেন্দ্র থেকে জিতে লোকসভায় গেছেন ।
লোকসভা নির্বাচনে কংগ্রেসের শোচনীয় ফলাফলের জেরে হারের দ্বায়িত্ব নিজের কাঁধে নিয়ে কংগ্রেস সভাপতি পদ ছেড়েছিলেন রাহুল গান্ধী । শত অনুরোধ - উপরোধের পরও কংগ্রেস সভাপতি পদে ফেরেননি রাহুল ।
এবার, বর্ষীয়ান কংগ্রেস নেতা  শশী থারুরের মন্তব্য ঘিরে চলকে উঠেছে জল্পনা । তবে কি কংগ্রেসের পরবর্তী সভাপতি প্রিয়ঙ্কা  গান্ধী?  না , থারুর কে দিয়ে মন্তব্য করিয়ে জল মাপতে চাইল কংগ্রেসের থিংক ট্যাঙ্ক ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.