Header Ads

বোলবোম থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুৰ্ঘটনায় কোচ রাজবংশী সংগীত শিল্পী সুস্মিতা রাই সমেত মৃত্যু হল তাঁর পরিবারের আরও ৩ জনের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ভয়াবহ এক পথ দুৰ্ঘটনায় কোচ রাজবংশী সংগীত শিল্পী সুস্মিতা রাই সমেত তাঁর পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।  সোমবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের ৩১ (সি) জাতীয় সড়কে দুৰ্ঘটনাটি ঘটেছে । সুস্মিতার বাড়ি অসমের কোকরাঝাড় জেলার সলাকাটিতে। 
ছবি, সৌঃ টাইম 8

ঠাকুরদা, ঠাকুমা সমেত সুস্মিতার পরিবারের ৭ জন বোলবোম যাত্ৰা থেকে বাড়ি ফিরছিল। ফেরার পথে দুৰ্ঘটনাটি ঘটে। ১৮ চাকার একটি ট্ৰাক তাদের গাড়িতে সজোরে ধাক্কা মারলে দুৰ্ঘটনাটি ঘটে।

দুৰ্ঘটনায় সুস্মিতার ঠাকুরদা যোগেশ কুমার রাই, ঠাকুমা প্ৰমিলা রাই এবং বাবা রাজকুমার রাই মারা যান। সুস্মিতার মা কল্যাণী রাই এবং দুই বোন আরুশি ও কুমকুম গুরতরভাবে আহত হয়। তাদেরকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়। নিহতদের দেহগুলি পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.