লোকসভায় ক্ষমা চাইলেন আজম খান
নয়া ঠাহর প্রতিবেদন: গত বৃহস্পতিবার তিন তালাক বিল নিয়ে চলা বিতর্কের সময় সমাজবাদী পার্টির সাংসদ আজম খান বিজেপি সাংসদ রমা দেবীর উদ্দেশ্যে নারীবিদ্বেষীমূলক মন্তব্য করেছিলেন। যার জেরে সোমবার সংসদে ক্ষমা চাইলেন আজম খান।
লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে আজম খানের ঐ মন্তব্য। ক্ষমা চাইলেও আজম খান বলেছেন তাঁর কথা ভুল ব্যাখ্যা করা হয়েছে।
রমা দেবী আগেই বলেছিলেন, আজম খানকে ক্ষমা করবেন না। তিনি বলেন , আজম খানের কথায় দেশের নারী ও পুরুষ সকলেই আঘাত পেয়েছেন। আমি এসব কথা শুনতে লোকসভায় আসিনি।
আজম খান সোমবার রমা দেবীকে উদ্দেশ্য করে বলেন , বোন,আমি দীর্ঘদিন রাজনীতি করছি। আমার পক্ষে খারাপ কিছু বলা সম্ভব না। যদি অসংসদীয় কিছু বলে থাকি , তাহলে সাংসদ পদ থেকে ইস্তফা দেব।
সোমবার এই মন্তব্য করেই আজম খান সংসদ থেকে বেড়িয়ে যান । এরপর রমা দেবী বলেন, সেদিন ক্ষমা চেয়ে নিলে আজম খানকে ক্ষমা করতাম। কিন্তু তিনি মন্তব্য করেই সংসদ থেকে বেরিয়ে গেলেন । এতে আমি আরও অপমানিত বোধ করছি।
রমা দেবী আরো বলেন, তিনি সারা দেশের মহিলাদের অপমান করেছেন । তাঁকে এমন শাস্তি দিতে হবে যাতে আগামী প্রজন্ম মনে রাখবে।









কোন মন্তব্য নেই