আইআইটি গুয়াহাটির নতুন ডাইরেক্টর পদে কার্যভার গ্রহণ করলেন টিজি সিতারাম
দেবযানী পাটিকর ,গুয়াহাটি। উত্তর গুয়াহাটি স্থিত ভারতীয় প্রৌদ্যোগিকী সংস্থান সংক্ষেপে আইআইটি গুয়াহাটির নতুন ডাইরেক্টর পদে কার্যভার গ্রহণ করলেন টিজি সীতারাম ।প্রথম জুলাই থেকে তিনি এই পদের কার্যভার গ্রহণ করেন। বাঙালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্সএ তিনি কর্মরত ছিলেন । এর আগে প্রাক্তন ডাইরেক্টর গৌতম বিশ্বাস একজন বৈজ্ঞানিক ও একজন দক্ষ ইঞ্জিনিয়ার ছিলেন ।গত ২৫ বছর ধরে তিনি ডাইরেক্টর পথে কার্যরত ছিলেন ।এই উপলক্ষে শুক্রবার আইএইটির বোর্ড রুমে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এদিন আইআইটি গুয়াহাটির বিভিন্ন দিকের ওপর বিস্তৃতভাবে আলোচনা করেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন যে দেশের সমগ্র আইআইটির গুলির মধ্যে আইআইটি গুয়াহাটির একটি বিশিষ্ট স্থান রয়েছে। তিনি আরও বলেন যে নর্থ ইস্ট সহিত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহযোগিতায় ছাত্র-ছাত্রীদের গবেষণামূলক কাজ কে উৎসাহিত করা হবে । এছাড়া ছাত্র-ছাত্রীদের বৌদ্ধিক বিকাশে উপর জোর দেয়া হবে। আগামী বছরে আইআইটি গুয়াহাটিতে রজত জয়ন্তী উৎসব পালন করতে চলেছে ।ছাত্র-ছাত্রীদের প্রজেক্ট প্ল্যাংনিং এর উপর গুরুত্ব দেওয়া হবে যাতে তাদের পড়াশোনা শেষ করে চাকরী পেতে কোন অসুবিধা না হয়। অথবা এর সাথে যাতে তারা আরো অনেক বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান করতে পারে। এবার জল সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সিভিল বিভাগের ছাত্র ছাত্রীরা এতে সহায়তা করতে পারবে ।
উল্লেখ্য যে উত্তর-পূর্বাঞ্চল ভূমিকম্প প্রবণ রাজ্য । ভূমিকম্প হওয়ার আগে এবং পরে কি ব্যবস্থা নিতে পাওয়া যায় অথবা লেন্ড স্লাইড হলে কি করা উচিত ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর ছাত্রছাত্রীরা কাজ করবে এবং এর সাথে স্থানীয় লোকদের সহায়তা এলাকার উন্নতির জন্য কাজ করা হবে। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের এতে যোগ করা হবে। আইটি ছাত্রছাত্রীরা অনেক নেশার শিকার হয়ে পড়েন সেদিকে বিশেষ নজর দেওয়া হবে এবং যোগা ও মেডিটেশন কোর্স করানো হবেযাতে তারা মানসিক অবসাদের শিকার ন হন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ডাইরেক্টর পিএস রবির সাথে অন্যান্য প্রফেসররা ও অনেক গণ্যমান্য ব্যক্তিরা।









কোন মন্তব্য নেই