Header Ads

পুরসভার চেয়ারম্যানের পদ থেকে অপসারিত অভিষেক ঘনিষ্ঠ নেতা ! নতুন সমীকরণ নিয়ে জল্পনা !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 
 
ডোমকল পুরসভার চেয়ারম্যানের পদ থেকে অপসারিত সৌমিক হোসেন। এদিন অস্থানায় হাজির ছিলেন ২১ জনের মধ্যে ১৫ জন। তৃণমূলের ১৫ জন কাউন্সিলরই সৌমিক হোসনের বিরুদ্ধে ভোট দেন। এদিন সভায় হাজির ছিলেন না সৌমিক হোসেন।





১ জুলাই সোমবার ডোমকল পুরসভার ১৩ তৃণমূল কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনেন। নোটিশের ১৫ দিনের মধ্যে সভা ডাকার কথা থাকলেও সৌমিক হোসেন তা না করায় উপপ্রধান প্রবীর চাকি ৭ দিনের নোটিশে বৃহস্পতিবার সভা ডাকেন।
বৃহস্পতিবারের ২৫ জুলাইয়ের সভায় হাজির ছিলেন ১৫ জন তৃণমূল কাউন্সিলর। সবাই সৌমিক হোসেনের বিরুদ্ধে ভোট দেন। কিন্তু এই তলবী সভায় ছিলেন না চেয়ারম্যান সৌমিক হোসেন সহ ৬ কাউন্সিলর।
২০১৭ সালে তৈরি হয়েছিল ডোমকল পুরসভা। আর সেই পুরসভার প্রথম চেয়ারম্যান সৌমিক হোসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। ভোটের ফলাফলের নিরিখে অন্য জেলার থেকে লোকসভায় তৃণমূলের ফল ভালই হয়েছিল। তারা ২ আসন ছিনিয়ে নেয় কংগ্রেস ও সিপিএম-এর থেকে।
সূত্রের খবর অনুযায়ী, সৌমিক বিরোধী কাউন্সিলরদের অভিযোগ সৌমিক স্বৈরাচারী। কাউকে মানেন না। মানুষকে পরিষেবার না দেওয়ার অভিযোগ করেছিলেন তাঁরা।
কাউন্সিলরদের একাংশের অভিযোগ সীমাহীন দুর্নীতিতে যুক্ত সৌমিক। যদিও এই সম্পর্কে সৌমিক হোসেনের কোনও বক্তব্য পাওয়া যায়নি। কাউন্সিলরাই জেলা নেতৃত্বের কাছে চেয়ারম্যান বদলের আবেদন করেছিলেন। পরে কাউন্সিলররাই অনাস্থা আনেন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, অনাস্থায় ইন্ধন রয়েছে জেলা নেতৃত্বের একাংশের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.