Header Ads

নগরে পুনঃ ভূমিস্খলনে নিহত এক, পাহাড় খননে নিষেধাজ্ঞা জারি


দেবযানী পাটিকর,গুয়াহাটি। বিগত দু'দিন ধরে লাগাতার বৃষ্টিপাতের ফলে বুধবার সকালে গুয়াহাটির গড়চুকে  প্রাণ হারান নারায়ণ শাহ নামের এক ব্যক্তি। নিহত ব্যক্তি গড়চুক কটাহবাড়ির সামনে বেথানি পাহাড়ের বাসিন্দা ছিলেন। প্রাপ্ত তথ্যমতে বুধবার সকাল নটার সময় পাহাড় থেকে এক বৃহৎ আকারের পাথর ধসে গিয়ে নারায়ণ শাহের  বাড়ির ওপরে গিয়ে পড়ে। ফলে ঘরের ভেতরে থাকা  স্ত্রী ও পুত্র কোনরকমে ঘরের বাইরে বের হয়ে আসলেও শেষে শেষ পর্যন্ত নারায়ণ শাহ আবদ্ধ হয়ে পড়ে এবং গুরুতরভাবে আহত হয়। সঙ্কটজনক অবস্থায় তাকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতাল( জিএমসিএইচ )এ ভর্তি করানো হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।স্থানীয় লোকেদের অভিযোগ মতে  অবৈধ খননের ফলে পাহাড় থেকে ক্রমাগত পাথর ধসার ফলে এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। উল্লেখ্য যে গত গত দুদিন ধরে মুষলধারে
বৃষ্টির ফলে গড়চুক, য়রাবাট  ছাড়াও দীপর বিল ইত্যাদি জায়গায় বিভিন্ন স্থানে ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়েছে । ইতিমধ্যে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র গুয়াহাটি শহরের পাহাড়ী এলাকাতে বসবাসকারী লোকদের অধিক সতর্ক হয়ে থাকার আবেদন জানিয়েছেন। ওদিকে টানা বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার বিকেলে গুয়াহাটি শহরের জোরাবাটে ভূমি স্খলনের ঘটনা সংঘটিত হয়।জোরাবাট পুলিশ থানার অন্তর্গত ১১ মাইলে সংঘটিত এই ঘটনার ফলে একজন লোক গুরুতরভাবে আহত হয় ।আহত ব্যক্তির নাম হেমস্বর বরা (৬০)।প্রাপ্ত তথ্যমতে মঙ্গলবার বিকেলে  রাষ্ট্রীয় রাজপথের কাছে থাকা এক হোটেলে কাজ করার সময়ে হঠাৎ এই ঘটনাটি ঘটে ।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ও স্থানীয় লোকেদের সহযোগিতায় হেমস্বর বরোকে  ঘটনাস্থল থেকে  উদ্ধার করে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দিকে রানী গড়চুক সংযোগী কইনাধারা পথের মাঝে  ভূমিস্খলন হওয়ার   ফলে দুটি বাস গৃহের সাথে সামনের রাস্তায় পাহাড়ের পাথর মাটি ইত্যাদি পরে সমগ্র পথ বন্ধ  হয়ে যায়। ফলে যানবাহন চলাচল ব্যাহত হয়




ওদিকে আসামের বিভিন্ন স্থানে মঙ্গলবার থেকে  পাঁচ দিন পর্যন্ত টানা  বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসাম সহিত প্রতিবেশী রাজ্য সমূহের আগামী চার দিনে মুষলধারে বৃষ্টিপাত  সম্ভাবনা আছে বলে জানিয়েছে  আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র, জারি করেছে সর্তকতা ।   আসাম সহিত  সমগ্র উত্তর পূর্বাঞ্চলে তিন ধরনের সর্তকতা জারি করা হয়েছে হলুদ, কমলা, আর লাল। সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে জারি করা হয়েছে কমলা রঙ্গের সর্তকতা ।১০ জুলাই আসামের কোকরাঝাড় ও চিরাং জেলাতে লাল রংয়ের সর্তকতা জারি করা হয়েছে ।অর্থাৎ এই এলাকাতে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে । বক্সা জেলাতে কমলা রঙের সর্তকতা জারি করা হয়েছে। সেখানে মুষলধার বৃষ্টিপাতের সম্ভাবনা প্রকাশ করা হয়েছে। এর সাথে ধুবডি বঙ্গাইগাও, নলবাড়ি, বরপেটা উদালগুরি, কার্বি আংলং , বিশ্বনাথ চারিয়ালি, ধেমাজি,চারাইদেও, লক্ষিনপুর, তিনসুকিয়া আর ডিমাহাসাওতে  মুষলধারে বৃষ্টিপাত সম্ভাবনার জন্য হলুদ রঙের সর্তকতা জারি করা হয়েছে। ভূমিস্খলনের দুটি ঘটনার ফলে কামরূপ মহানগর জেলা প্রশাসন বৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত পাহাড় কাটা বন্ধ রাখতে নির্দেশ জারি করেছে। এই ক্ষেত্রে প্রত্যেকটি সার্কেল অফিসারকে তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.